টফ বা টেট্রালজি অব ফ্যালটস (Tetralogy of Fallot’s)

টফ বা টেট্রালজি অব ফ্যালটস (Tetralogy of Fallot’s) হলো এক ধরনের জটিল জন্মগত হৃদরোগ। এ রোগে হার্টের ভিতরে ছিদ্র থাকে এবং সেই কারণে অক্সিজেন বিহীন রক্ত (ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন)সেই ছিদ্র দিয়ে ডান চেম্বার (Right ventricle) থেকে সরাসরি বাম চেম্বারে ঢুকে গিয়ে বাম চেম্বারের অক্সিজেনযুক্ত রক্তের সাথে মিশ্রিত হয়। এর ফলে রক্তে এভারেজ অক্সিজেনের মাত্রা কম থাকে। এই কম অক্সিজেনযুক্ত মহাধমনির মাধ্যমে আমাদের শরীরের সর্বত্র পৌঁছায় যার জন্য শরীর বাদামি বা কালচে বর্ণের দেখায়। একমাত্র অপারেশনের মাধ্যমেই এই সমস্যা ঠিক করতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top